সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) হত্যা মামলার প্রধান আসামী রেজাউল করিম বাঘা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রেজাউল করিম বাঘা, ডাঙ্গা মাঝগ্রাম গুচ্ছগ্রামের আনোয়ার প্রামানিক ছেলে।
শুক্রবার (১৮ সেক্টেম্বর) সকালে রেজাউল করিম বাঘার স্বীকারোক্তি মোতাবেক আব্দুর আজিজ হত্যার ব্যবহৃত অস্ত্র উদ্বারের জন্য ডাঙ্গা মাঝগ্রাম গুচ্ছগ্রামের পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিসুর রহমান জানান, আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অভিযান চালিয়ে নরসিংদি থেকে রেজাউল করিম বাঘা (৪৫) নামের এক আসামীকে আটক করা হয়েছে।
এর আগে এলাকাবাসী মাঝগ্রাম গুচ্ছগ্রামের দুলালের ছেলে মনসুর (৩৪) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয়। তার দেওয়া তথ্য মোতাবেক ডাঙ্গা মাঝগ্রাম গুচ্ছগ্রামের আব্দুস সামাদের ছেলে সেলিম (৪০) দুলালের ছেলে মনসুর (৩৪) ও ইদ্রিসের ছেলে আকাশ মোল্লা (২৯)কে গ্রেফতার করে সাঁথিয়া থানা পুলিশ।
উল্লেখ্য, পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) গত সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তরা গলা কেটে হত্যাসহ টাকা লুট করে লাশ পুকুরে ফেলে যায়। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।