জাতির সংবাদ ডটকম।।
রাজধানীর মুগদার মানিকনগর আগুনের গলি গাফফারের গ্যারেজে ব্যাটারি চালিত অটো রিকশায় ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্টে মোহাম্মদ আব্দুল্লাহ (২৮) নামে এক যুবক নিহিত হয়েছে।
শুক্রবার(১৮ সেপ্টেম্বর)রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২ টার দিকে তাকে মৃতঘোষণা করেন।
গ্যারেজ মালিক আব্দুল গাফফার জানান,আব্দুল্লাহ আমার মেয়ের জামাতা ছিলেন আমার গ্যারেজের কেয়ার টেকার হিসেবে কাজ করতেন।গত রাতে অটো রিকশায় ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে মেঝেতে পড়ে পরে যায়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরো জানান,নিহতের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায়। তার পিতা মোহাম্মাদ কফিলউদ্দিন। বর্তমানে মুগদার মানিকনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
জাতির সংবাদ /রাআ