নোবিপ্রবিতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বুধবার, জুলাই ২৯, ২০২৬

 

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী

-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কোম্পানীগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ক্যাম্পাসে সবুজায়নের গুরুত্বের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের বেশি করে বৃক্ষরোপণে উৎসাহিত করেন এবং গ্রিন ক্যাম্পাস বিনির্মাণ ও বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধণে সবাইকে একসঙ্গে কাজ করার উদাত্ত আহ্বান জানান। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাইনেজ সংলগ্ন স্থানে একটি রঙ্গন গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবিদুর রহমান, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. এন ইস্কান্দার শাহজাদা, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।