মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধি উত্তরের জেলা ঠাকুরগাঁও ১আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে জয়লাভ করেন। ঠাকুরগাঁও ২ আসন টিতে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালাম জয়লাভ করেন। ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১৪৪ ভোট। […]
দিলীপ কুমার দাস ব্যুরো প্রধান।। ময়মনসিংহ ৮ – ঈশ্বরগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। মাজেদ বাবুর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগারো দলীয় জোটের এলডিপির প্রার্থী মো. আওরঙ্গজেব বেলাল ছাতা মার্কায় পেয়েছেন ৪৫ হাজার […]
দিলীপ কুমার দাস,ব্যুরো প্রধান।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮,ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বেসরকারি প্রাথমিক ফলাফলে জয়লাভ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম.ইকবাল হোসাইন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার […]
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয়ে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে চীন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা জানানো হয়। বিবৃতিতে বাংলাদেশের জনগণকে একটি সুষ্ঠু ও সফল নির্বাচন সম্পন্ন করার জন্য সাধুবাদ জানানোর পাশাপাশি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় […]
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার মধ্যরাত সোয়া ৪টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। এতে তারেক রহমান পেয়েছেন ৭২৬৯৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮৩০০ ভোট।
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির […]
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় সাতটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জয় হয়েছে। জেলার সাতটি আসনেই দলটির প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভোট গণনা শেষে বগুড়া জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এসব তথ্য জানান। বগুড়া–১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ […]
জাতির সংবাদ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ধানের শীষ প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ২ লাখ ২ হাজার ৫৬৬ ভোট এবং তার নিকতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন […]
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায়’ জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সঙ্গে বলেছেন, ফল ঘোষণার পরও যেন রাজনৈতিক দলগুলোর সংযম অব্যাহত থাকে। নির্বাচনে ভোটগ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারিত্ব—এই সম্মিলিত […]
নিজস্ব প্রতিবেদক: সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হতে পারে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন। […]