জাতির সংবাদ ডটকম।। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে গ্রেপ্তার হওয়া দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কদমতলী থানা প্রেসক্লাব। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কদমতলীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন চৌধুরী সুমন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে […]
সোহাগ সরদার, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার মোড় এলাকায় আজ ২৩ জুলাই ২০২৬ তারিখে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান পলাশ। পরিবেশ ও শব্দ দূষণ রোধে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন […]
জাতির সংবাদ ডটকম।। অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও দক্ষ করে গড়ে তোলা, সেবার মান বৃদ্ধি এবং রাজস্ব আহরণ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি। আজ (২৩ জুলাই ২০২৬) বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত “কর্তৃপক্ষের রাজস্ব আয় বৃদ্ধি […]
জাতির সংবাদ ডটকম।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কৃতী শিক্ষার্থী মো. এনামুল হাসান কাওছার ‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স’ অর্জন করেছেন। জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত নবীনবরণ, একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও বিদায়ী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা […]
নিজস্ব প্রতিবেদক: আরবান হেলথ কেয়ার কার্যক্রম সম্পূর্ণভাবে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে বাস্তবায়ন এবং সরকারি ও ভাড়াকৃত স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রকল্পটির কর্মকর্তা-কর্মচারীরা। সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে দেওয়া এক আবেদনে তারা জানান, দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে সরকারি ও ভাড়াকৃত স্বাস্থ্যকেন্দ্র থেকে নগর এলাকার দরিদ্র, নিম্ন আয়ের ও প্রান্তিক […]
বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব-৯-এর যৌথ অভিযানে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি ও বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় পরিচালিত ওই অভিযানে একটি পরিত্যক্ত কাভার্ড ভ্যান থেকে […]
স্টাফ রিপোর্টারঃ সাপাহার উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন (৯২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তেঘরিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। বুধবার বাদ আসর মরহুম বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে […]
জাতির সংবাদ ডটকম।। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক হাফিজুর রহমান শফিককে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সাংবাদিক নেতারা। আগামীকালের মধ্যে তাঁকে মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা। বুধবার ২২ জুলাই রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিক সমাজের আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন […]
জাতির সংবাদ ডটকম।। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ৫ মে’র নৃশংসতা দেখে মানুষ গুমরে মরেছে। মা-বোনেরা ঘরে বসে কেঁদেছে, দোয়া করেছে। কিন্তু ৫ আগস্টের বীভৎসতার বিরুদ্ধে নারী পুরুষ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে; এটা হলো বাস্তবতা এবং গণঅভ্যুত্থানের তাৎপর্য্য। আজ […]
জাতির সংবাদ ডটকম : নৌপথে বাল্কহেডসহ বিভিন্ন পণ্যবাহী নৌযানে চাঁদাবাজি বন্ধ, বিভিন্ন সংস্থার আরোপিত অন্যায্য চার্জ প্রত্যাহার এবং নিরাপদ নৌপথ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার নেতারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার সভাপতি মো. বোরহান বুলু। এতে বক্তব্য দেন বাংলাদেশ নৌযান […]