মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।। পরিবারের দারিদ্র্য ঘোচাতে আর একটি সুন্দর ভবিষ্যতের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় যুবক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—গন্তব্যে পৌঁছানোর আগেই লিবিয়ায় মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে এখন তারা জিম্মি। মুক্তির জন্য দাবি করা হয়েছে দেড় কোটি টাকা। টাকা আদায়ে প্রতিনিয়ত চালানো হচ্ছে পাশবিক নির্যাতন, আর সেই নির্যাতনের ভিডিও পাঠানো […]
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়ের করা এক জনস্বার্থমূলক রিট মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত ওই রুলটি জারি করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রুল জারি করেন। রুলে কক্সবাজার […]
স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহারে ২০২৫–২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষ সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ […]
নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ কথা জানান। সাক্ষাতের শুরুতে […]
ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনাকে বোতলবন্দী করে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নিল স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের অতিরিক্ত সময়ে একমাত্র গোল করেছেন স্পেনের ফেরান তোরেস। এতে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা হলো না লিওনেল মেসির আর্জেন্টিনার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে সোনালী ট্রফিটি নিজেদের করে নিল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। […]
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি চলতি সপ্তাহের শেষ দিকে ইরান সফরে যাচ্ছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর এই সফরের ঘোষণা এলো। রোববার ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ওয়াশিংটন ও তেহরান ইরাকের প্রধান দুই মিত্র। তবে, দীর্ঘদিন ধরে তাদের বিরোধের কারণে ইরাক এক ধরনের পরোক্ষ […]
জাতির সংবাদ ডটকম।। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমরা নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছি। আজ যেসব চারা বিতরণ ও রোপণ করা হচ্ছে, সেগুলোর যথাযথ পরিচর্যা করার বিষয়ে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে।’ […]
জাতির সংবাদ ডটকম।। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সকালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস […]
আবদুল বাসেদ নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের বিভাগওয়ারী পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও উপাচার্যের (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল […]
।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। ২০২৪ সালের ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার হাজারো প্রাণের বিনিময়ে, রক্তাক্ত করে রাজপথ দীর্ঘ ১৬ বছরের ফ্যাসীবাদী স্বৈরশাসনের অবসান হয়েছিল। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শুরু আন্দোলনটিই এসময় ফ্যাসীবাদী শাসকের পতনের লক্ষে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের সূচনা করে। যা সরকার পতনের মধ্য দিয়ে বিজয়ের ধারার সূচনা হয়েছিল। […]