আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি – নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বিক্রির অপরাধে ১১ জনকে নগদ ৫৫০ টাকা অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গত রোববার দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স […]
বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে রংপুর নগরীর দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তাজহাট থানার অন্তর্গত বিশ্ববিদ্যালয় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পারভেজ আপেল। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মাস্টার রোলে […]
ক্রীড়া ডেস্ক: আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। ভারত-ইংল্যান্ডের মধ্যকার চলমান হেডিংলি টেস্টের তৃতীয় দিনে এই ঘটনা ঘটেছে। ম্যাচ শেষে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পন্ত ‘লেভেল ওয়ান’ পর্যায়ের আচরণবিধি লঙ্ঘন করেছেন। টেস্টের তৃতীয় দিনের শুরুতে ঘটনাটি ঘটে। ৬১ ওভার শেষে ভারতের পেসার জসপ্রিত বুমরাহ […]
নিজস্ব প্রতিবেদক: অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করে আগামীকাল বুধবার নির্ধারণ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সেটি আর আজ হচ্ছে না। আগামীকাল বুধবার দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইশরাকের মিডিয়া সেল। জানা গেছে, […]
বিনোদন ডেস্ক:‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ডেমরা থানার মামলায় আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন। এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। আর জামিনের দিনই জানা গেল নোবেলের নতুন সংসারে আসতে চলেছে মেহমান! মঙ্গলবার […]
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: সোমবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী আরিফুল ইসলামকে শিক্ষক কর্তৃক মারধোর ও সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীর,তেথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশেদ আলী ও পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে আগামীকাল পরিবেশ মেলা ও বৃক্ষমেলা শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্য ‘জাতীয় পরিবেশ পদক ২০২৪’, ‘বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় […]
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এ কথা জানান। সোমবার (২৩ জুন) ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দেন। তাতে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি আনুমানিক ছয় ঘণ্টার মধ্যে কার্যকর হবে। ছয় ঘণ্টার […]
নিজস্ব প্রতিবেদক: কে এম নুরুল হুদাসহ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্বাচনে নয়ছয় ও পাতানোর অভিযোগ বিষয়ে তথ্য পেতে এই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দুদকের হাতে আসা অভিযোগে বলা হয়েছে, নূরুল হুদা এবং তার সহযোগীরা ‘সমীক্ষা ছাড়াই’ প্রকল্প গ্রহণ করে, টেন্ডার ছাড়া এবং […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা কমতে […]