নিজস্ব প্রতিবেদক: বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে মব ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ‘ডিসিপ্লেনারি অ্যাকশন’ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বলেন, ‘আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা […]
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ‘‘ধ্বংস করে দিয়েছে’’ বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইরানি কর্মকর্তারা। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও এখন টার্গেট করা হবে। ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আবদোল রহিম মোসাভি এক বিবৃতিতে বলেছেন, ‘‘অপরাধী […]
স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ও গ্রীস্মকালীন পেঁয়াজ সহ বিভিন্ন ফসল উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম ও জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৪ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের […]
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ীর বাসিন্দা দিনমজুর মোজাম্মেল হোসেন পৈতৃক সম্পত্তির বিরোধে প্রতিবেশি বাসিন্দা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা মাহবুব আলমের অত্যাচার ও নির্যাতনে অকাল মৃত্যুবরণ করেন। ২০২০ সালে স্বামীর মৃত্যুর পর ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে জীবনযাপন করাটাই ছিলো অনেকটা কষ্টসাধ্যের, তারমধ্যে স্বামী হত্যার বিচার চাইবো কিভাবে।এরপরও কুমিল্লার আদালতে […]
বেরোবি প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি বৈশ্বিকভাবে স্বীকৃত আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতি গ্রহণ করেছে। এর ফলে দেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানদন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, যা দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে সহায়ক। আজ সোমবার (২৩ জুন, ২০২৫) সকালে একাডেমিক ভবন-৩ এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি – নোয়াখালীর সোনাইমুড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি দোকান জোরপূর্বক দখল করে ‘ইসলামিক পাঠাগার’ স্থাপনের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। দোকান মালিক মোহাম্মদ হারুন ও ভাড়াটিয়া মো. মাহফুজুর রহমান দাবি করেছেন, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন দলবল নিয়ে দোকানটি দখল করেছেন, ফলে তারা ব্যাপক […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি – অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন,পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে আনবেন না। তিনি বলেন, আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। কিন্ত সে রাজনৈতিক বিশ্বাস,বিশ্বাসের পর্যায়ে থাকবে। সেই রাজনীতি আমি বিশ্ববিদ্যালয়ের চৌহর্দির মধ্যে আনবো না। সেখানে আমি সকল ছাত্রের প্রতি দায়িত্ব যেটা সেটা আমি পালন করব। […]
স্টাফ রিপোর্টারঃ: নওগাঁর সাপাহারে ‘জেন্ডার ইকুয়াটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা)র’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩জুন) বিকেল সাড়ে ৪টায় বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এবং ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএসডিও সাপাহার উপজেলায় যে কাজটি […]
নিজস্ব প্রতিবেদক: কমনওয়েলথ চার্টার কর্মশালার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৩ জুন) গুলশানের লেকসোর হাইটস হোটেলের সম্মেলন কক্ষে কমনওয়েলথ চার্টার কর্মশালার উদ্বোধন করেন তিনি। কমনওয়েলথ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে প্রায় ১০০ […]
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের গ্রেপ্তারের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, তাঁকে এখনও গ্রেপ্তার করা হয়নি। সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য দেন। তিনি বলেন, ‘গতকাল বিভিন্ন […]