নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দেশের বিভিন্ন মার্কিন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদারের নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পারস্পরিক শুল্ক চুক্তি, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা, ইমিগ্রেশনসংক্রান্ত ইস্যু (বিশেষ করে ভিসা বন্ড ও যুক্তরাষ্ট্রে […]
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই। এবারই প্রথমবারের মতো প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, যা অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় নজিরবিহীন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) […]
স্টাফ রিপোর্টার: গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরের শাহ আলীর মাজার এলাকা থেকে সকাল ১০টার দিকে প্রচারে নামেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনে বিশাল একটি মিছিল নিয়ে সানজিদা ইসলাম […]
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আজ ঢাকা-১৭ আসনে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে । প্রচারণা কার্যক্রম শুরু হয় রাজধানীর ওয়ারলেস গেট থেকে, যেখানে বিপুল সংখ্যক সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা -১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম ও যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনারের […]
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : উগ্রবাদ ও মৌলবাদী বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট অবস্থান নিয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুইজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের এই প্রতিবাদ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও প্রশংসার জন্ম দিয়েছে। মাধবপুর উপজেলার মাঝিসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তন্নি রহমান সম্প্রতি এক মৌলভীর নারীদের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে […]
জাতির সংবাদ ডটকম।। তামাক নিয়ন্ত্রণ আইনে নিষিদ্ধ থাকলেও ৭৩ শতাংশ বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্যের কোনো না কোনো ধরনের বিজ্ঞাপন রয়েছে। এছাড়া পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপান নিষিদ্ধ থাকা সত্ত্বেও ৪৩ শতাংশ স্থানে সরাসরি ধূমপানের ঘটনা ঘটছে এবং ৩৮ শতাংশ অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি হচ্ছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) এর […]
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায় বিবেচনার আহ্বান জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান। টানা কয়েক সপ্তাহের নাটকীয় পরিস্থিতির পর বাংলাদেশের সামনে কার্যত দুটি পথ […]
নিজস্ব প্রতিবেদক: কোন নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানের অভিযোগ এনে তিনি বলেছেন, ‘আগেই তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে তারা কি করবে? তারা শুধু ঠকাচ্ছেই না, আপনাদের দিয়ে তারা শিরক করাচ্ছেন।’ আজ (বৃহস্পতিবার) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে এসব […]
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য প্রদান ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি […]
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ২২ জানুয়ারি (অর্থাৎ আজ) থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য নির্বাচনি প্রচারণার সময়সীমা নির্ধারণ করেছে ২০ দিন, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন […]