নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মতিঝিল এলাকায় মধুমিতা সিনেমা হলের পেছনে অবস্থিত প্রায় এক একর সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের অবৈধ দখল অপসারণ করে জমিটির দখল পুনরুদ্ধার করা হয়। রাজউক সূত্রে জানা যায়, জমিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে এস […]
স্টাফ রিপোর্টার: হৃদরোগের পাশাপাশি অন্যান্য সকল রোগের চিকিৎসা ব্যয় কমিয়ে আনার চিন্তা চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) চিকিৎসাধীন ‘জন্মগত হৃদরোগীদের আর্থিক অনুদান প্রদান’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, […]
দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদক।। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য কোনো নতুন কর আরোপ ছাড়াই ১৭ কোটি ৮৬ লাখ ৯ হাজার ৩৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় গৌরীপুর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা। ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭২ লাখ […]
জাতির সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে এসে পৌঁছালে তারেক রহমানকে এ সংবর্ধনা দেওয়া হয়। শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পরে প্রধানমন্ত্রীকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে […]
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশকে রক্ষা করতে সরকার বিদ্যমান আইনি কাঠামো শক্তিশালী ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে। ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ সংশোধন ও আধুনিকায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যেই জাতীয় সংসদে উত্থাপন করা হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক […]
বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের নেতৃত্বে সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, একটি […]
দিলীপ কুমার দাস,ময়মনসিংহ জেলা প্রতিনিধি।। ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি গৌরীপুর স্টেশন থেকে চট্রগ্রামের উদ্দেশে স্টেশন ত্যাগ করার সময় আউটার সিগন্যালের কাছে হঠাৎ বিকট শব্দে পেছনের কয়েকটি বগি […]
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ থেকে ২৮ জুন ২০২৬ পর্যন্ত মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর-এ অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি) এর ৪৫তম স্থায়ী কমিটির সভায় যোগ দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এবং আইসিএপিপি-এর স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিল সদস্য জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ এবং […]
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, গত মার্চ মাসে বাংলাদেশের মোট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮২২৩.৪৪৮ মিলিয়ন মার্কিন ডলারে। বিপুল এই ঋণের কারণে, আগামী বছরগুলোতে ঋণের আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে। বুধবার (২৪ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং […]
নিজস্ব প্রতিবেদক: সংসদীয় সহযোগিতা জোরদার এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্য খাতে অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউজে সেদেশের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার মিল্টন ডিকের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. […]