জাতির সংবাদ ডটকম।। নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করা আওয়ামী লীগ-এর দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী তৃণমূল দল। মঙ্গলবার (২৩ জুন) আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য দেন। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক […]
নিজস্ব প্রতিবেদক: সিলেটের মানুষকে বিদায় জানিয়েছেন সদ্যবিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি সিলেটকে বিদায় জানান। জানা গেছে, বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের ফ্লাইটে সিলেট ছেড়ছেন সারওয়ার আলম। মঙ্গলবার বেলা দেড়টার দিকে সোশ্যাল মিডিয়ায় বিদায়ী ডিসি সারওয়ার আলম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখেন, […]
নিজস্ব প্রতিবেদক: দেশের রপ্তানি আয় বর্তমান ৫০ থেকে ৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সম্ভাবনাময় পাঁচ-সাতটি খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে পারলে দেশের রপ্তানি অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের সম্ভাবনাময় বেসরকারি খাতগুলোর প্রতিযোগিতা সক্ষমতা মূল্যায়ন […]
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমান বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ পানি সংকট সমাধানের লক্ষ্যে এশিয়ার সকল দেশকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ বোর্ড (এএডব্লিউসি)-এর জেনারেল সেক্রেটারি হা সাং জে এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দক্ষিণ কোরিয়ান প্রতিনিধিদল মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে […]
নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিবাদের যেকোনো ধরনের ইঙ্গিত বা অশুভ কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল শেষে […]
নিজস্ব প্রতিবেদক: মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের প্রায় ৩০৯ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার […]
সাইফুল ইসলাম ।। জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জেরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজের নাম জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন মো. মামুন। সোমবার এক মানববন্ধন ও সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মামুন জানান, সাভারের মজিদপুর এলাকায় তার ভাই শামসুল হক মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ […]
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহ। সোমবার (২২ জুন) আইসিএপিপি -এর মহাসচিব এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। এর আগে, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের […]
স্টাফ রিপোর্টারঃ তিন গুণ বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতির দাবিতে নওগাঁর সাপাহারে বাংলাদেশ ডাক বিভাগের কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। সারাদেশের ন্যায় ৩ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সকল ডাকঘরে কর্মচারীরা মঙ্গলবার (২৩ জুন) নির্ধারিত সময়ে কর্মবিরতিতে অংশ নেন এবং তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। কর্মচারী নেতারা জানান, দীর্ঘদিন […]
জাতির সংবাদ ডটকম।। মানবাধিকার-ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ’ইনসিডিন বাংলাদেশ’ রবিবার সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এ.কে.এম. মুস্তাক আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। ইনসিডিন বাংলাদেশ একটি অধিকারভিত্তিক সংগঠন, যা শিশুর অধিকারসহ মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে অবস্থিত সংস্থার পথশিশু কেন্দ্রের শিশুদের জন্য দুপুরে বিশেষ খাবার পরিবেশন […]