“ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য”

মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের মানুষকে বিদায় জানিয়েছেন সদ্যবিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি সিলেটকে বিদায় জানান।

জানা গেছে, বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের ফ্লাইটে সিলেট ছেড়ছেন সারওয়ার আলম।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে সোশ্যাল মিডিয়ায় বিদায়ী ডিসি সারওয়ার আলম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

এদিকে, নতুন জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত সিলেট কালেক্টরেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। সোমবার রাত থেকে তিনি এ দায়িত্ব পালন শুরু করেন।