আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ২ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ একটি যাত্রীবাহী বাসের চালককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াখালী–ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট ফিলিং স্টেশনের সামনে বাঁধন প্লাস বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো.শিপন (৩১) সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব চাকলা গ্রামের […]
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ৬ আসনে বিভিন্ন পেশাজীবীদের সাথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দের উদ বিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় অধ্যাপক ডাঃ শাহ মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রকৌশলী মাহবুবুর রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের বগুড়া সদর- ৬ আসনের নির্বাচন পরিচালনা উপকমিটি ( […]
স্টাফ রিপোর্টার: “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পরিচালিত অলাভজনক মানবসেবামূলক প্ল্যাটফর্ম রক্তস্পন্দন-এ আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস যুক্ত করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রক্তস্পন্দনের ওয়েব অ্যাপে এই সেবার উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যুগ্ম মহাসচিব ও রক্তস্পন্দনের চিফ […]
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ্যাবের আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারকে আহ্বায়ক করে ২৫ সদস্যের বিএনপির কেন্দ্রীয় নির্বাচন স্টিয়ারিং উপ কমিটি ঘোষণা করা হয় । উপ কমিটিতে যারা রয়েছেন এ্যাবের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ মোঃ শাহাদত হোসেন চঞ্চল, কৃষিবিদ প্রফেসর আবুল বাশার, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, কৃষিবিদ প্রফেসর ড. মোহাম্মদ জামশেদ আলম, […]
নিজস্ব প্রতিবেদক: কোনো অজুহাত দেখিয়ে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই এবং কোনো ধরনের অপপ্রচার বা প্রচারণার মাধ্যমে ১২ ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করা যাবে না বলে দৃঢ় মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার সন্ধ্যায় ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. […]
নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের (https://portal.ocv.gov.bd/) মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে […]
স্টাফ রিপোর্টার: সোমবার (১৯ জানুয়ারি) পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নিটোর শাখা। উক্ত অনুষ্ঠানের শুরুতে সকাল ৮ টায় হাসপাতালের জরুরি বিভাগে বেগম খালেদা জিয়ার নামে পুনরায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন করেন । পরে পিঠা উৎসব অনুষ্ঠিত […]
থিম্পু, ভুটান প্রতিনিধি।। ভুটানের রাজধানী থিম্পুতে গত ১৫-১৬ জানুয়ারি দুই দিনব্যাপী ‘বিমসটেক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ (JWG-ECC)-এর চতুর্থ বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট বিমসটেকের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতের নেতৃত্ব দিচ্ছে ভুটান। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এস. […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে দীর্ঘ দিনের নির্বাচনহীনতা, দমন-পীড়ন ও ক্ষমতার অপব্যবহারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সোমবার দুপুরে বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তনে ভোটারদের আস্থা বৃদ্ধি ও গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসিফ […]
নিজস্ব প্রতিবেদক: জাতিসত্তা রক্ষার স্বার্থে গুমের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। […]