ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপে গ্রুপ ভিত্তিক দলগুলোর অবস্থান সম্পর্কে এখানে জানানো হলো : গ্রুপ-ই : জার্মানী, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর টানা দুটি হতাশাজনক বিশ্বকাপের পর কোচ জুলিয়ান নাগলেসম্যানের জার্মানী দলের জন্য কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো প্রায় বাধ্যতামূলক লক্ষ্য। এর চেয়ে ভালো কিছু অর্জন করলে সেটি হবে বাড়তি সাফল্য। তবে গ্রুপ ‘ই’-তে ‘ডি মানশাফট’-এর জন্য পথ মোটেও সহজ হবে না। […]
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে শ্রী অরবিন্দ ভট্টাচার্যকে সভাপতি এবং শ্রী দ্বীপেন্দ্র ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল সার্বজনীন দুর্গাবাড়িতে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি […]
বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন পাহাড়ী ছড়া, নদী ও কৃষিজমি থেকে অবাধে বালু উত্তোলন চলছে। প্রশাসনের ধারাবাহিক অভিযান, মামলা ও জরিমানার পরও থামছে না বালুখেকো চক্রের তৎপরতা। এতে একদিকে সরকার বছরে অন্তত ৬ থেকে ৭ কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে পরিবেশ, কৃষিজমি, গ্রামীণ অবকাঠামো ও জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। […]
স্টাফ রিপোর্টার: ৬ দফা দাবিতে ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের চলমান কর্মবিরতি এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচির মধ্যেই ইন্টার্নদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। আজ সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে এই বৈঠক হয়েছে। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। […]
স্টাফ রিপোর্টার: আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দাবিগুলো কতটা যৌক্তিক ও গ্রহণযোগ্য, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (৮ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্দোলনরত চিকিৎসক ও […]
স্টাফ রিপোর্টারঃ সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নওগাঁর সাপাহারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা […]
মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৩০/৪০ সশস্ত্র মুখোশধারী বসতবাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর লুটপাট চালায়। সরে জমিনে গিয়ে দেখা যায় বাতাবাড়িয়া গ্রামের হায়দারের ছেলে প্রবাসী বাবুর বসত ঘর ভাঙচুর করে এবং ৯ হাজার দেরহাম নগদ ২৫০০০ টাকা ২টি মোবাইল স্বর্ণ অলংকার নিয়ে যায়। এ […]
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে অপসাংবাদিকতা ও হলুদ অসাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজ। সোমবার সকাল ১১টায় ঢাকা বরিশাল মহাসড়কের পাশে পাথুরিয়াপাড় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সাংবাদিকতার আড়ালে কথিত অপ সাংবাদিকরা প্রশাসন ও সাধারণ জনসাধারণকে বিভিন্নভাবে হয়রানী করেছেন। মিথ্যা ও […]
জাতির সংবাদ ডটকম : দেশের সকল দোকান, বিপণিবিতান ও শপিং মল প্রতিদিন রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। রবিবার সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের খুচরা ব্যবসা […]
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সহযোগিতায়, আজ ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. মিলন হলে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ক একটি জাতীয় ট্রেনিং অব ট্রেইনার্স কার্যক্রমের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন । […]