নোয়াখালীতে ডিবির অভিযানে ৪ মাদক সেবী গ্রেপ্তার

বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্সসহ ২৩ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সুধারাম থানাধীন সোনাপুর বাস টার্মিনাল ও পতাপ পুর এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানে মাদক সেবনের অভিযোগে সুধারাম থানার চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সুনাম (৫২), পিতা মৃত লুৎফুল হক; আক্তার হোসেন (৫২), পিতা মৃত চৌধুরী মিয়া; আহসান হাবীব (৬৪), পিতা মৃত হাজী আনোয়ারুল্লাহ এবং মো. ছবির (৫৪), পিতা মৃত আবুল খায়ের।

তারা সবাই নোয়াখালী সদর থানার বাসিন্দা।পরে গ্রেপ্তার চারজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।