এ্যাবের পক্ষ থেকে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

বৃহস্পতিবার ( ০৫ ফেব্রুয়ারি ) সকালে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর পক্ষ থেকে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ঢাকা ১০ এবং ঢাকা ১২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন কৃষিবিদদের সংগঠন এ্যাব। এ্যাব ঢাকা মহানগর দক্ষিণের নির্বাচনী কমিটির উদ্যোগে এবং কৃষিবিদ লিয়াকত আলী ও কৃষিবিদ কে আই এফ সবুর এর নেতৃত্বে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় । সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব । এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিবিদ রাজু, কৃষিবিদ কামাল, কৃষিবিদ সৈকত, কৃষিবিদ নুরুল, কৃষিবিদ খোকন, কৃষিবিদ শাহাদাত, চন্দন, আব্বাস, রিশাদসহ বিভিন্ন পর্যায়ের কৃষিবিদ নেতৃবৃন্দ।