জাতির সংবাদ ডটকম।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট ২১২টি আসন জয় পাওয়ার আনুপাতিক হারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে প্রায় ৩৫ থেকে ৩৭টি আসন পেতে যাচ্ছে দলটি।বরাবরের মতই বিএনপি বলেছেন দলের সাথে সম্পৃক্ত এবং ভুমিকা রাখা নেত্রীদের মূল্যায়ন করা হবে।এর আলোকে সংরক্ষিত নারী আসনের প্রার্থীর প্রত্যাশি লালমনিরহাটের মর্জিনা সুলতানা পনু রাজপথের ত্যাগী নেত্রী। ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে জীবনের স্বর্নালী দিনগুলো ব্যায় করেছেন।নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যানে। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি রাজপথে হয়ে ওঠেন অপ্রতিরোধ্য রাজপথের ত্যাগী নেত্রী, স্বৈরশাসক শেখ হাসিনার পেটোয়া বাহিনী কোন ভাবেই মর্জিনা সুলতানা পনুর পথ রোধ করতে পারেনি। এই কারনেএকজন সাহসী ও বিচক্ষণ নেত্রী হিসেবে সকলের কাছে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেন। যে কারনে রাজনীতির মাঠে সবার নজরে আসেন।নারী ও শিশু কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এই নেত্রী। এতিমখানা মাদ্রাসা অসহায় বাচ্চাদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দেওয়া সহ নিজ দায়িত্ব শত শত বাচ্চাদের পড়াশোনা খরচ বহন করতেন পনু। অনেক মসজিদের সংস্কার করেন। লালমনিরহাটের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে যোগ্য প্রার্থী হিসাবে এই অঞ্চলে জনপ্রিয় মর্জিনা সুলতানা পনু নাম বেশ শেনা যাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয় নেত্রী মর্জিনা সুলতানা পনুর সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য হিসেবে মনোনয়ন এলাকার মানুষের প্রানের দাবী।
ছাত্রদল থেকে রাজনৈতিক পরিবারের বেড়ে উঠা পনুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থেকে রাজনীতির হাতেখড়ি। এবং মহিলা দলের সঙ্গে যুক্ত হয়ে১/১১ সময়ে গুলশান ও পল্টন অফিসে মহিলা দলের প্রত্যেক কর্মসূচিতে সোচ্চার ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনে জনসংযোগ কমিটির টিম লিডার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী মর্জিনা সুলতানা পনু শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির বিশ্বাসী একজন সৈনিক। প্রিয় নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কাছের লোক ছিলেন।এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন,একজন নারী হয়েও গ্রেফতার এড়িয়ে চলা মোটেও সহজ ছিল না তার জন্য। ।জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত প্রতিটি পোগ্রামে ঢাকায় অংশগ্রহণ করেছেন।লালমনিরহাটবাসী আওয়াজ তুলেছে আমাকে সংরক্ষিত মহিলা আসনের এমপি দেখার জন্য। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমাকে মনোনিত করেন আমি সকলকে নিয়ে লালমনিরহাট উন্নয়নে নিরলশ ভাবে কাজ করে যাব।দুঃসময়ের কর্মীদের সন্মান জানানো উচিৎ বলে মন্তব্য করেন এই নেত্রী।