সাংবাদিক দিলীপ কুমার দাসের শুভ জন্মদিন অনুষ্ঠিত

বুধবার, আগস্ট ১২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

সাংবাদিক দিলীপ কুমার দাসের শুভ জন্মদিন সোমবার ( ১১ আগষ্ট ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন সরকারি কলেজ রোডস্থ বাসা ( মমতাজ মহলে ) ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

জানাযায়, দিলীপ কুমার দাস ১৯৬৭ সনের ১১ আগষ্ট গৌরীপুর পৌরসভাধীন কালীপুর মধ্যম তরফে এক আদর্শ হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন স্বর্গীয় রামচরণ দাস ও মাতা স্বর্গীয়া অনিমা রানী দাস।

দিলীপ কুমার দাস তিন সন্তানের জনক- দুই কন্যা ও এক পুত্র। জৈষ্ঠ কন্যা কনিকা রানী দাস বিবাহিতা, দ্বিতীয় কন্যা প্রিয়া রানী দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ( অনার্স ) ফাইনালে অধ্যায়নরত এবং পুত্র অনিক কুমার দাস গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

দিলীপ দাস ১৯৮৪ সাল থেকে শুরু করেন গৃহশিক্ষকতা এবং পরবর্তী ২০২০ সন পর্যন্ত টানা ৩৬ বছর অর্থাৎ তিন যুগ উক্ত পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৯৮ সনে তিনি গৃহশিক্ষকতার পাশাপাশি পত্রপত্রিকায় লেখালেখিতে মনযোগী হয় ওঠেন এবং তখন থেকে প্রয়াত সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান এবং তাঁর একমাত্র ছেলে মশিউর রহমান কাউসারের সহযোগিতায় হাতে কলমে শিক্ষা গ্রহন করেন। বর্তমানে দিলীপ কুমার দাস দেশের বহু অনলাইন নিউজ ও অনলাইন পোর্টালে কাজ করেন। তিনি ব্যুরো প্রধান, নিজস্ব প্রতিবেদক, বিশেষ প্রতিনিধি এবং ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসেবে প্রিন্ট পত্রিকাসহ অনলাইন নিউজে কর্মরত আছেন।