বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময়

শনিবার, মার্চ ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আয়োজিত ঈদ জামাতে অংশ নেন তিনি। নামাজ আদায় শেষে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এরপর রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে তিনি তাঁর সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকগণের সঙ্গে ও বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।