হাতিয়ায় প্রতিবেশীর বিরুদ্ধে এক ব্যবসাীর নতুন বাড়ীর চারা গাছ কর্তনের অভিযোগ

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রতিবেশীর বিরুদ্ধে ব্যবসায়ী ফখরুল ইসলামের নতুন বাড়ীর চারা গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ৪ জনকে আসামি করে হাতিয়া থানায় একটি অভিযোগ করেছেন।

আসামিরা হলেন- জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের মোঃ নেছার উদ্দিনের ছেলে মোঃ নুর উদ্দিন, নুর উদ্দিনের ছেলে মোঃ জিহাদ উদ্দিন, মোঃ জামাল উদ্দিনের ছেলে তাহমিদ ও নুর উদ্দিনের স্ত্রী জোছনা বেগম।

গত বৃহস্পতিবার বিকেলে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নতুন সুখচর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, হাতিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী ফখরুল ইসলাম জাহাজমারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নতুন সুখচর গ্রামে দাইল্ল্যাগো বাড়ীর পাশে ২ একর ৪০ শতক জমি ক্রয় করে নতুন বাড়ী নির্মাণ করে। সে বাড়ীতে কাঠ ও ফলজ প্রজাতীর চারা গাছ লাগিয়েছিলেন। বাড়ীর রাস্তার পথ নিয়ে প্রতিবেশী নুর উদ্দিনের সাথে বিরোধ ছিল। সে বিরোধের জের ধরে বিগত কয়েক মাস যাবত দিনে ও রাতে সময় সুযোগ মতে ফখরুল ইসলামের বাড়ীর দরজার গেইট খুলে তারা নতুন চারা গাছের মাথা ভেঙ্গে দিতো। ফখরুল ইসলাম আবার নতুন করে চারা লাগালে তারা সেগুলোও ভেঙ্গে পেলতো এবং ফখরুল ইসলাম ও তার ভাই তাদেরকে বাঁধা দিলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে। নুর উদ্দিন ও তার পরিবারের সদস্যদের কর্মকান্ডে বাঁধা দিলে ফখরুল ইসলাম ও তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা চুরি, ডাকাতি ও নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি ধমকি দিচ্ছে। বিষয়টি ফখরুল ইসলামের ভাই এলাকার স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা সমাধান করার চেষ্টা করেও ব্যর্থ হয়। আসামিরা এলাকায় সালিশ বিচার মানে না। পরে বাধ্য হয়ে ফখরুল ইসলাম হাতিয়া থানায় নুর উদ্দিন ও তার পরিবারের সদস্যদের আসামি করে একটি অভিযোগ দাখিল করেন।

এবিষয়ে ভুক্তভোগী ফখরুল ইসলাম জানান, আমি ব্যবসায়িক কারণে সবসময় ওছখালিতে থাকার তারা এ অনিয়ম করে আসছে। বিষয়টি আমার ভাই আমাকে জানালে নুর উদ্দিনকে নিজে ও এলাকার স্থানীয় লোকজন দিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করছি। তারপরও তারা আমার বাড়ির বিভিন্ন প্রজাতির নতুন চারাগাছ গুলোর মাথা ভেঙ্গে দেয়। পরে আমি বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ দাখিল করি। অপরদিকে অভিযুক্ত নুর উদ্দিন ও তার পরিবারের সদস্যরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করে। এ দিকে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, এ বিষয়ে ফখরুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছে। এ ঘটনায় তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।