জাতির সংবাদ ডটকম : যাত্রী অধিকার, নিরাপদ ও মানসম্মত পরিবহন সেবা নিশ্চিত করার লক্ষ্যে সমাজসেবামূলক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ যাত্রী সেবা কল্যাণ সমিতি এর উদ্যোগে এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে ২০২৬) সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি এর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল আজিজ চৌধুরী। […]
জাতির সংবাদ ডটকম।। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ সফলভাবে শেষ হয়েছে। ৭ থেকে ৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রদর্শনীতে দেশি-বিদেশি অংশগ্রহণকারী, ব্যবসায়িক দর্শনার্থী, বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের ব্যাপক উপস্থিতি ছিল। কনফারেন্স অ্যান্ড […]
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে ফ্রি ওরাল চেকআপ ও ডেন্টাল ক্যাম্প এবং দাঁতের পরিচর্যায় করণীয় বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ ক্যাম্পে বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় আগত সকল রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্রের পাশাপাশি ওষুধ ও সেনসোডাইনের টুথপেস্ট […]
নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকারের বিরুদ্ধে টালবাহানা এবং ছলচাতুরীর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই […]
জাতির সংবাদ ডটকম।। মোড়কজাত খাদ্যে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বির উপস্থিতি সহজে বোঝার জন্য কার্যকর ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। ফ্রন্ট অব প্যাক লেবেলিং এমন একটি পদ্ধতি, যেখানে খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে সহজ ভাষা, চিহ্ন বা সতর্কবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়— কোনো পণ্যে চিনি, লবণ (সোডিয়াম), স্যাচুরেটেড ফ্যাট […]
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের রাজপথের লড়াই-সংগ্রাম আর ত্যাগের পর রাষ্ট্রক্ষমতায় আসীন বিএনপি এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন, অন্যদিকে প্রশাসনের গতিশীলতা রক্ষা-এই দুইয়ের সমন্বয়ে দলকে সরকারের পরিপূরক হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই লক্ষ্যকে সামনে রেখেই তৃণমূল নেতাদের মুখোমুখি হচ্ছেন তিনি। বিএনপির নেতারা জানান, সাংগঠনিক নির্দেশনার পাশাপাশি […]
নিজস্ব প্রতিবেদক: কলেজছাত্র শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলামের তৈরি করা বিশেষ স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুল ইসলামের তৈরি করা বিশেষ স্মার্ট কার পরিদর্শন করেন তিনি। এ সময় তার বানানো ছোট বাহনটি প্রধানমন্ত্রীকে দেখান। পরে প্রধানমন্ত্রীকে নিয়ে স্মার্ট কারটি চালিয়ে দেখান ওয়াকিমুল। ব্যাটারিচালিত বিশেষ এই […]
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় সিদ্ধান্তের পেছনে না ছুটে বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তার মতে, একজন বিচারককে তার চিন্তা ও চেতনায় সবসময় স্বাধীন থেকে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। আজ (শনিবার) সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ২০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী […]
জাতির সংবাদ ডটকম।। গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনিরের স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচজনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী, তিন কন্যা সন্তান […]
বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার: বাংলা ভাষা ও সাহিত্যের নিবেদিতপ্রাণ সাধক, কবি, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’-এ ভূষিত হওয়ায় সাহিত্যাঙ্গনে আনন্দ ও গৌরবের আবহ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রবীন্দ্রসাহিত্য গবেষণা, রবীন্দ্র-চর্চা ও সৃজনশীল সাহিত্যকর্মে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। গত ৭ মে বাংলা একাডেমির […]