নিজস্ব প্রতিবেদক ফরিদপুরের ভাঙ্গা থানা আওয়ামী লীগের নেতা মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও গতকাল বরিশালে যাওয়ার পথে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং এমন একটি ছবি তিনিই নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। এমন অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে দায়ের করা মামলার […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে ‘ব্যর্থ’ হিসেবে আখ্যায়িত করার প্রবণতা ইতিহাসের ভুল ব্যাখ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সোমবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ’— এমন বক্তব্য বা ইঙ্গিতপূর্ণ শিরোনাম প্রকাশের একটি সংঘবদ্ধ প্রয়াস […]
জাতির সংবাদ ডটকম।। প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নির্মাণ নয়; স্বাস্থ্য, শিক্ষা, শিশু চিকিৎসা, খাল খনন এবং মানুষের জীবনমানের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনায় দেশের প্রায় সব খাত ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল। এমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েও সরকার প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। সোমবার […]
জুয়েল সরদার: রাজবাড়ীর কালুখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানকে সামরিক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন—রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এবং […]
বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার : বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৬১তম ও ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মো. জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক। ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা (অডিট) প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাশ। এছাড়া ২০২৫-২৭ […]
জাতির সংবাদ ডটকম।। কেশবপুরে ‘ভোরের আলো’র ২০২৬–২০২৮ মেয়াদের ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন; সভাপতি গাজী আক্তার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া যশোরের কেশবপুরের অন্যতম স্বেচ্ছাসেবী, মানবিক ও রক্তদাতা সংগঠন ‘ভোরের আলো’-এর ২০২৬–২০২৮ মেয়াদের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই ২০২৬) কেশবপুর উপজেলা হাসপাতাল রোডের রওশন মঞ্জিলে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক […]
জাতির সংবাদ ডটকম : উত্তরা ব্যাংক পিএলসির বি-বাড়িয়া গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মরহুম আরিফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশন। গত ৭ জুলাই ২০২৬ তারিখে ব্যাংকের ঋণ আদায়ে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার […]
জাতির সংবাদ ডটকম।। পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে এবং বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমাতে দেশেই নতুন পাটের বীজ উদ্ভাবনে গবেষণা চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। একই সঙ্গে পাটভিত্তিক শিল্পে কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে কাঁচা পাট রপ্তানিকে আনুষ্ঠানিকভাবে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি। আজ রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে […]
জাতির সংবাদ ডটকম।। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার বরিশাল সফরে যাচ্ছেন। সেখানে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে সড়ক পথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে।’ অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে […]
জাতির সংবাদ ডটকম।। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর। প্রবীণ এ রাজনীতিকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. […]