ভোরের আলো’র সভাপতি গাজী আক্তার সম্পাদক গোলাম কিবরিয়া

সোমবার, জুলাই ১৩, ২০২৬

জাতির সংবাদ ডটকম।।

কেশবপুরে ‘ভোরের আলো’র ২০২৬–২০২৮ মেয়াদের ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন; সভাপতি গাজী আক্তার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া

যশোরের কেশবপুরের অন্যতম স্বেচ্ছাসেবী, মানবিক ও রক্তদাতা সংগঠন ‘ভোরের আলো’-এর ২০২৬–২০২৮ মেয়াদের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) কেশবপুর উপজেলা হাসপাতাল রোডের রওশন মঞ্জিলে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মকবুল হোসেন নবগঠিত কমিটিতে স্বাক্ষর করেন এবং আনুষ্ঠানিকভাবে ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করেন।
নবগঠিত কমিটিতে মো. আক্তারুজ্জামান (গাজী আক্তার) সভাপতি, ডা. সোহাগ হোসেন সহ-সভাপতি, গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক, আকাশ দত্ত সহ-সাধারণ সম্পাদক, মো. রিয়াজুল ইসলাম কোষাধ্যক্ষ, অমিত হাসান কাজল সাংগঠনিক সম্পাদক, মো. হৃদয় হোসেন রনি যুব ও সমাজকল্যাণ সম্পাদক, কিশোর মণ্ডল দপ্তর সম্পাদক এবং মো. রাসেল হোসেন মিডিয়া ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. ইলিয়াস হোসাইন ও মো. আবু হানিফ নির্বাহী সদস্য এবং মো. ফরহাদ হোসেন, মো. রায়হান কবির, মো. ফরজেল হোসেন, মো. আবু সাঈদ, মো. রফিকুল আমিন, নিতাই দেবনাথ, মো. এনামুল হক, মো. রায়হান হোসেন, মো. হারিছুর জামান, মো. নাইমুর রহমান, মো. তাজবিদ হোসেন, হাফেজ আবু-জার-গিফারী, মো. সাবিক হোসেন, মো. রাসেদুল ইসলাম, নিতাই পাল, মো. বাবলি হোসেন, মো. শব্দকার হাসান, মো. আসিফুজ্জামান ইমন, মো. শরিফুল ইসলাম, মো. রায়হান রকি, মো. সাব্বির হোসেন ও মো. শামীম হোসেন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

২০২০ সালে প্রতিষ্ঠিত ভোরের আলো কেশবপুরের একটি স্বেচ্ছাসেবী, মানবিক ও রক্তদাতা সংগঠন হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। তরুণদের উদ্যোগে গড়ে ওঠা এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে জরুরি রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীদের জন্য বিনামূল্যে রক্তদাতা সংগ্রহ ও রক্ত সরবরাহের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়া নিয়মিত রক্তদান কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করছে।

রক্তদান কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি বিভিন্ন সময় অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা উপকরণ বিতরণ, করোনা মহামারির সময় মাস্ক বিতরণ, অসুস্থ ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা, ব্লাড ব্যাংকের সদস্যদের মাঝে গেঞ্জি বিতরণ এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংগঠনের মূল স্লোগান— “মানবতার কল্যাণে এগিয়ে চল” এবং “আপনি হোন মানবতার সৈনিক, রক্তদানে অংশ নিন।”

সভায় নবনির্বাচিত সভাপতি গাজী আক্তার বলেন, “ভোরের আলো কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়; এটি মানবসেবায় নিবেদিত একটি পরিবার। আমরা আগামী দিনগুলোতে রক্তদান কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি সমাজসেবা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণে কাজ করব।”
সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, “প্রতিটি সদস্যকে নিয়ে একটি দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। কেশবপুরের মানুষের যেকোনো প্রয়োজনে ভোরের আলো অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে।”

সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ভোরের আলো আগামী দিনগুলোতে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে কেশবপুর তথা যশোর জেলায় রক্তদান ও সমাজসেবামূলক কার্যক্রমে সংগঠনটি আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।