নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩০ মে) বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত রাজধানীর ১৬টি স্পটে এসব বিতরণ করা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর ১৫-টি […]
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস পরিশোধে বড় ধরনের অগ্রগতি হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের প্রায় শতভাগ সচল কারখানাই মার্চ ও এপ্রিল মাসের বেতন এবং ঈদ বোনাস পরিশোধ করেছে। মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত তথ্যের ভিত্তিতে তৈরি এক বিশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, […]
মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি; ত্যাগ, সহমর্মিতা, আত্মশুদ্ধি ও মানবিকতার অনন্য শিক্ষায় ভরপুর পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কোরবানির মাধ্যমে মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের পাশাপাশি এই ঈদ আমাদের শেখায় নিঃস্বার্থভাবে ত্যাগ করতে, অন্যের কষ্ট উপলব্ধি করতে এবং সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহাকে ঘিরে […]
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ট্রেন সার্ভিস ও বিশেষ নৌ-সার্ভিস চালু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন। তিনি বলেছেন, ট্রেনে নারীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে আলাদা কম্পার্টমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে এই সংবাদ […]
নিজস্ব প্রতিবেদক: সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে চাকরি দেয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা হলেন— মো. তারেক সরকার (৪০) ও তার সহযোগী পলাশ কবির (৪২)। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। র্যাব জানায়, মূলহোতা তারেক সরকার গত […]
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সশস্ত্র হামলার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। রোববার (২৪ মে) দিবাগত রাতে ‘ইয়াসিন বাহিনী’ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ ও হামলা চালায়। এ সময় তারা বুলডোজার দিয়ে ক্যাম্পের কিছু অংশ ভেঙে দেয় বলে জানা গেছে। সোমবার (২৫ […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, এসময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। […]
নিজস্ব প্রতিবেদক: চলতি ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সচল পোশাক কারখানাগুলোর মধ্যে ৯৪ দশমিক ৭০ শতাংশ কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পুরোপুরি পরিশোধ করা হয়েছে। সোমবার (২৫ মে) তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক অফিশিয়াল বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে […]
স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদ উল আযহা-২০২৬ উপলক্ষে নওগাঁর সাপাহারে দুস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়নের ৩০০ জন উপকারভোগীর মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়। […]
মৌলভীবাজার প্রতিনিধি: পর্যটননগরী শ্রীমঙ্গলকে যানজট, মাদক, চুরি-ছিনতাই ও অপরিচ্ছন্নতামুক্ত রাখতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের অংশগ্রহণে “আসুন শ্রীমঙ্গলকে সুন্দর রাখি” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন। সঞ্চালনা করেন প্রেসক্লাবের […]