নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, এসময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। […]
নিজস্ব প্রতিবেদক: চলতি ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সচল পোশাক কারখানাগুলোর মধ্যে ৯৪ দশমিক ৭০ শতাংশ কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পুরোপুরি পরিশোধ করা হয়েছে। সোমবার (২৫ মে) তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক অফিশিয়াল বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে […]
স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদ উল আযহা-২০২৬ উপলক্ষে নওগাঁর সাপাহারে দুস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়নের ৩০০ জন উপকারভোগীর মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়। […]
মৌলভীবাজার প্রতিনিধি: পর্যটননগরী শ্রীমঙ্গলকে যানজট, মাদক, চুরি-ছিনতাই ও অপরিচ্ছন্নতামুক্ত রাখতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের অংশগ্রহণে “আসুন শ্রীমঙ্গলকে সুন্দর রাখি” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন। সঞ্চালনা করেন প্রেসক্লাবের […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আগামী ১ জুন এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ রোববার বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন […]
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদেশে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের মাধ্যমে যে নামটি প্রতিনিধিত্ব করা হয়, সেটি হলো বাংলাদেশ। সঙ্গতকারণে দেশের ভাবমূর্তি, রপ্তানি সক্ষমতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। আজ সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করতে […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয় বরং এটি বাংলাদেশের […]
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি বলেন, সঠিক উপাত্ত ছাড়া যে কোনো জনসংযোগ বা প্রচার কৌশল ভিত্তিহীন হয়ে পড়ে। তাই জনসংযোগ কর্মকর্তাদের যে কোনো বার্তা তৈরিতে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ উপাত্তের ওপর নির্ভর করার আহবান জানান তিনি। […]
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহায় এবারও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক, আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এসব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারী আলেম ও সংশ্লিষ্টদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। এর আগে ইফার দ্বীনি […]
স্টাফ রিপোর্টার।। দেশে ক্রমাগত শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র নিন্দা ও এর দ্রুত বিচারের দাবিতে রাজধানীতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মে, ২০২৬ (রবিবার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র’ (A Centre for Women Journalists, Bangladesh)-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত নারী নেত্রী ও […]