স্টাফ রিপোর্টার:
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে জয়পুর ফিলিংস স্টেশনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম রওশন, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ময়নুল হক লিটন, সদস্য শামীনূর রহমান শামীম ও এমরান হোসেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন (পলি), পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার কুন্ডু এবং নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নেতা-কর্মী ও উপস্থিত দর্শনার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেন।