জাতির সংবাদ ডটকম।।
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহাবাজ(২৬) নামে এক পাকিস্তানি নাগরিক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২০) অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ বনশ্রীর বাসা নং-৩৮, রোড নং-৯/৫, ব্লক-এফ এর ১০ তলা ভবনের নিচতলার ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সারে ১১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ শাহাবাজ পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। তার পিতার নাম নাজির আহমেদ নিহতের বাড়ি পাকিস্তানের মুলতানের জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রাম।
খিলগাঁও থানার এস আই জুবায়ের হোসনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি গলায় বিছানার চাদর পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভবনের নিরাপত্তা রক্ষী সকালের দিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে আমরা ঘটনাস্থল গিয়ে দরজার ছিটকানি ভেঙে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় চাদর প্যাঁচানো ঝুলন্ত অবস্থা মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।