সাংবাদিক এস এম তাজুল ইসলামের জন্মদিন আজ

বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জাতির সংবাদ ডটকম।। 

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামের কৃতি সন্তান শেখ মোহাম্মদ তাজুল ইসলাম-এর আজ শুভ জন্মদিন।

১৯৭৫ সালের ৩০ এপ্রিল এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা শেখ মোহাম্মদ ওয়াসিদ এবং মাতা জয়রুন নেছা। পারিবারিকভাবে তিনি দুই ভাই ও তিন বোনের মধ্যে চতুর্থ।

তিনি ইরানী বংশভূত শেখ ফরিদ (রহঃ)-এর ৮ম বংশধর হিসেবে পরিচিত। ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদল-এর একজন সক্রিয় ও ত্যাগী নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

বর্তমানে তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন-এর মহাসচিব এবং বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

 

জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন সকলেই।

সামাজিক ও পেশাগত জীবনে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে সুপরিচিত। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর অবদান প্রশংসনীয়।

জন্মদিনের এই বিশেষ দিনে তিনি যেন আগামীতেও দেশ ও সমাজের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন—এমন প্রত্যাশা সবার।