জাতির সংবাদ ডটকম :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে আরমান–মুক্তি পরিষদ শিল্পীদের কল্যাণ, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।
প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ রক্ষা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, চিকিৎসা ও কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং শিল্পীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরমান–মুক্তি পরিষদের নেতৃবৃন্দ বলেন, “কাজ, সম্মান, নিরাপত্তা ও অধিকার—এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ। চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও শিল্পীদের কল্যাণে আমাদের পুরো প্যানেলকে একটি করে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করার জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সকল সম্মানিত ভোটারের কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি।”
তারা আরও বলেন, সকলের ভালোবাসা, সমর্থন ও দোয়াই তাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও শিল্পীবান্ধব নেতৃত্ব গঠনে আরমান–মুক্তি পরিষদের পুরো প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে।