জাতির সংবাদ ডটকম :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০২৬–২০২৮ উপলক্ষে সভাপতি পদপ্রার্থী শিবা সানু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জয় চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেলের পক্ষ থেকে শিল্পী ভোটারদের কাছে পুরো প্যানেলের জন্য ভোট ও দোয়া কামনা করা হয়েছে।
প্যানেলের নেতারা বলেন, শিল্পীদের অধিকার রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করাই তাদের মূল লক্ষ্য। তারা সকল শিল্পীর মতামতকে মূল্যায়ন করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা আরও বলেন, “আবেগ নয়, বিবেক দিয়ে চলবো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্পীদের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য আসন্ন নির্বাচনে শিল্পী ভোটারদের প্রতি শিবা সানু–জয় চৌধুরী পরিষদের পুরো প্যানেলে মূল্যবান ভোট প্রদান করে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে।
প্যানেলের পক্ষ থেকে বলা হয়, সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কল্যাণমুখী চলচ্চিত্র শিল্পী সমিতি গড়ে তোলাই তাদের অঙ্গীকার।