কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও এমপি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,​ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আপাদমস্তক সজ্জন, বিনয়ী ও মেধাবী রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের অব্যাহত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। শৈশব থেকেই মেধার স্বাক্ষর রেখে চলা এই নেতার শিক্ষাজীবন এবং রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

​মেধাবী ও বর্ণাঢ্য শিক্ষাজীবন:
খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তার শিক্ষাজীবনের শুরু থেকেই অত্যন্ত মেধার পরিচয় দিয়ে আসছেন। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। এরপর চরফ্যাশন টি বি স্কুল থেকে তৎকালীন সময়ে ২৪ বছরের মধ্যে রেকর্ড সংখ্যক নম্বর অর্জন করে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন এবং ঐতিহ্যবাহী ঢাকা কলেজে ভর্তি হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যেও তিনি ভর্তির সুযোগ লাভ করেছিলেন।
​তার শিক্ষাজীবন ও রাজনৈতিক পথপরিক্রমা সম্পূর্ণ স্বচ্ছ হওয়া সত্ত্বেও একটি মহল রাজনৈতিক ঈর্ষান্বিত হয়ে তাকে হেয় করার হীন উদ্দেশ্যে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

​উত্তরা ক্যাম্পাস নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি:
ইবাইস ইউনিভার্সিটি (IBAIS University) সংক্রান্ত একটি ইস্যুতে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ধানমন্ডি ক্যাম্পাসটিই একমাত্র বৈধ এবং অনুমোদিত ক্যাম্পাস। ইউজিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী উত্তরা ক্যাম্পাসটি অননুমোদিত হওয়া সত্ত্বেও ষড়যন্ত্রকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্তরা ক্যাম্পাস থেকে সনদ যাচাইয়ের নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। অথচ প্রামাণ্য দলিল অনুযায়ী, ইবাইস ইউনিভার্সিটির একমাত্র বৈধ পোর্টাল (www.ibais.org)-এর মাধ্যমে ধানমন্ডি প্রধান ক্যাম্পাস থেকেই সাময়িক সনদপত্র এবং ট্রান্সক্রিপ্ট যাচাই করা সম্ভব।
​তাছাড়া, জনাব মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বর্তমানে মালয়েশিয়ার স্বনামধন্য মিলা ইউনিভার্সিটিতে (MILA UNIVERSITY) পিএইচডি প্রোগ্রামের একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত আছেন। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তার পিএইচডি প্রোগ্রাম শুরু করেন এবং বর্তমানে ২য় সেমিস্টারে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় ও মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত এজেন্ট ‘এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস’ (EMGS)-এর মাধ্যমে তার সমস্ত শিক্ষাগত নথিপত্র যথাযথভাবে যাচাইকৃত। সংসদ সদস্য পদের প্রার্থীর আবেদনপত্রে সর্বশেষ শিক্ষা সনদের তথ্য হিসেবে এমবিএ ডিগ্রি উল্লেখ করায় কোনো ধরনের অনিয়ম বা অসত্যের সুযোগ নেই।

​নেতাকর্মীদের প্রতিক্রিয়া:
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকা কাল থেকেই নূরুল ইসলাম নয়নকে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে আজকের এই অবস্থানে আসতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একজন সজ্জন রাজনীতিবিদের বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ অপপ্রচার সাংবাদিকতার নীতি ও নৈতিকতার পরিপন্থী।

​স্থানীয় রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছ ইমেজ ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এই অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তার অনুসারীরা। তারা এই ধরনের হলুদ সাংবাদিকতা ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে এ ধরণের নোংরা রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন।