আদমদীঘি থানা পুলিশ শুরু করলো ডেঙ্গু প্রতিরোধ অভিযান

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

“পরিস্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশে, ডেঙ্গু মুক্ত দেশ সবার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু করলো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দ্দেশনা মোতাবেক দেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে (২৬ সেপ্টেম্বর) শনিবার সকালে আদমদীঘি থানা চত্বরে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ ও মশক নিধনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করেন। আদমদীঘি থানার চত্বরের বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আদমদীঘি থানার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ সময় কার্যক্রমে অংশ গ্রহণ করেন, আদমদীঘি থানা এস আই, এএসআই এবং কনস্টেবল গণ।