সফিকুল হাসান সোহেল-এর বড় ভাইয়ের মৃত্যুতে সিবিসাসের শোক

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

জাতির সংবাদ ডটকম।। 

সিলেট বিভাগ সাংবাদিক সমিতি-সিবিসাসের স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এবং দৈনিক ভোরের ডাকের ক্রীড়া প্রতিবেদক সফিকুল হাসান সোহেল- এর বড় ভাই জনাব রফিকুল হাসান রানা (৬২)-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংগঠনের সভাপতি শাফি উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক রহিম শেখসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

আজ (২১ সেপ্টেম্বর) রবিবার বিকাল ৫.১২ মিনিটে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোকবার্তায় সিবিসাস নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।