ভুল প্রেমে

শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

      ।। নীলাঞ্জনা।। 

 

ইদানিং তুমি অনেক বদলে গেছ প্রিয়তোষ ,
আগের মত আর
আমার প্রতি টান নেই ,
ক্রমশ শিথিল হচ্ছে
আমাদের প্রথম দেখার মুহুর্ত ।
তোমাকে আমি দোষ দেইনা প্রিয়তোষ ,
কারণ কিছু প্রেম এমনি
এক জায়গায় স্থির হয়ে
থাকার পাত্র সে নয় ।
আর কিছু প্রেম দাঁড়িয়ে থাকে
এক জায়গায় গাছ হয়ে
শিকড় বাকড় ছড়িয়ে ।
যেন তার আর যাবার জায়গা
নেই এই ত্রিভুবনে ।
অথবা তুমি ছাড়া কেউ তাকে
আর প্রেমে জড়াবে না ।
আমি সব কিছুই বুঝি
বুঝেও চুপ থাকি
অকারণে ঝুঁকে থাকি
তোমার দিকে ,
তোমাকে হারানোর ভয়ে
বারবার নত হই ভুল প্রেমে ।