জাতির সংবাদ ডটকম।।
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও জ্বালানি গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়া সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, গাবতলী-শাজাহানপুর আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা পুলিশ সুপার মির্জা সাহেব মাহমুদ এবং স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
সভায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন নিশ্চিত করা এবং জ্বালানি গ্যাসের যথাযথ ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় ও কার্যকর উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।