জাতির সংবাদ ডটকম।।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা একসময় রাজপথের সক্রিয় যুবনেতা হিসেবে পরিচিত ছিলেন। দলের দুর্দিনেও তিনি মাঠে থেকে নেতাকর্মীদের পাশে ছিলেন বলে স্থানীয়দের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ড ও দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তিনি ভাটরা ইউনিয়নে একটি পরিচিত মুখ হিসেবে পরিচিত।
শফিকুল ইসলাম বলেন, “ভাটরা ইউনিয়নের জনগণ যদি আমাকে সমর্থন দেয় এবং চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে, তাহলে আমি কথা দিচ্ছি ইউনিয়নে কোনো ধরনের মাদক, সন্ত্রাস ও জুয়ার আসর থাকতে দেব না। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে সব সময় কাজ করে যাব।”
তিনি আরও বলেন, একটি আধুনিক, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়াই হবে তার প্রধান লক্ষ্য। এছাড়াও সাধারণ মানুষের সমস্যা সমাধানে সব সময় পাশে থাকার আশ্বাস দেন তিনি।
স্থানীয়দের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শফিকুল ইসলামের নাম এখন বেশ জোরালোভাবেই আলোচনায় রয়েছে।