জাহেদা গনি সমাজ কল্যাণ ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিউল্লাহ মুন্সী বিশেষ সম্মাননায় ভূষিত

বুধবার, আগস্ট ১৯, ২০২৬

স্টাফ রিপোর্টার :

জাহেদা গনি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক শফিউল্লাহ মুন্সি বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।

বুধবার বিকেলে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর মিলনায়তনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

এ সময় সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট সাংবাদিক ও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সমাজসেবক শফিউল্লাহ মুন্সী এই বিরল সম্মানে ভূষিত হয় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।