ছাতকে পিতা পুত্রের খুঁজে পুলিশ

রবিবার, জুন ১৪, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল লেইছ ও তার পুত্র ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমদ কে খুঁজে পুলিশ। জানা যায় তাদের নামে একাধিক রাজনৈতিক মামলা। ৫ ই আগস্ট ২০২৪ থেকে পরিবার সহ পলাতক৷ গত ১ জুন পুলিশ তাদের খুঁজে যায় বাড়িতে। তাদের পরিবারের সদস্যদের কে না পেয়ে পুলিশ প্রতিবেশীদের কে বলে তারা কোথায় তারা কী বাড়িতে আসে।
আমাদের স্থানীয় প্রতিনিধি  আবুল লেইছ এর প্রতিবেশী সাথে কথা বলেতে চাইলে তারা প্রথমে মুখ খুলতে রাজি হননি পরবর্তীতে রাজি হলে বলেন পুলিশ প্রায় আসে এসে আবুল লেইছ তার পুত্র ইমতিয়াজ আহমদ কে খুঁজে এরপর তাদের সাথে খারাপ ব্যবহার করে। শেষ বার যখন আছে তখন আবুল লেইছ এর বড় পুত্র ইউসুফ মোহাম্মদ ফাহিমের ঠিকানা চায়। আমার সাথে আমরা বলি আমাদের সাথে তাদের পরিবারের সদস্যদের কোনো রকম যোগাযোগ নেই। পুলিশ আমাদের বিশ্বাস না করে আমাদের মোবাইল চেক করে।
এ নিয়ে আমাদের স্থানীয় প্রতিনিধি ছাতক থানার পুলিশের সাথে যোগাযোগ করলে বলে তারা ইমতিয়াজ আহমদ আবুল লেইছ ও পরিবারের নামে রয়েছে একাধিক মামলা। তারা বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা।
আমরা ইমতিয়াজ আহমদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে রাজনৈতিক কর্মকাণ্ডে সরব।