জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

 

ষ্টাফ রিপোর্টার :
বগুড়ায় জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় করতোয়া কনভেনশন হলে জমকালো আয়োজনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এস এম নূর-ই-আলম সিদ্দিকী পল্লবের সভাপতিত্বে এবং জামিলুর রহমান জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। তিনি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও বগুড়া চেম্বার অব কমার্সের সহসভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সহসভাপতি পরিমল চন্দ্র দাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল, প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, ডা. মামুনুর রশীদ মিঠু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধানসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়। বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং জলেশ্বরীতলা এলাকার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথি বলেন, কিশোর গ্যাং, সন্ত্রাসী কার্যক্রম বগুড়ায় দেখতে চাইনা,ব্যাবসায়ীদের সকল কাজে সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশীদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।