আবুল কাশেম জামালপুরঃ-
জামালপুরের মেলান্দহে বৃক্ষরোপন করা হয়। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা বাংলাদেশ কর্মীরা বাঘাডোবা গির্দ্দাপাড়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপন উপলক্ষে আলোচনা সভা ১০ জুলাই বিকেল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুর রশিদ সাবেক মেম্বার এতে সভাপতিত্ব করেন।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন-মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক মোশারফ হোসেন, মানবিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ওমর পাঠান, উপজেলা কমিটির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপদেষ্ঠা আলহাজ কাওসার আহম্মেদ প্রমুখ।