ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব

বুধবার, জুন ২৪, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:
বুধবার (২৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন।

এ সময় তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান।

মাননীয় সচিব হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীসেবা ব্যবস্থাপনা এবং সেবার মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

তিনি হাসপাতালের উন্নত, আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং রোগীকেন্দ্রিক সেবার পরিধি আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

রোগীবান্ধব, মানবিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের জনগণের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা প্রদানে প্রতিষ্ঠানটি তার অঙ্গীকার অব্যাহত রাখবে।