বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে স্বৈরাচার এর দোসর শান্তি সমাবেশ এর নেতৃত্ব প্রদানকারী ডা এস এম মনিরুজ্জামান কে অবাঞ্চিত ঘোষণা

মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রনালয় এর জারিকৃত এক আদেশে বিগত স্বৈরাচার এর আমলে শের ই বাংলা মেডিকেল কলেজ এর উপপরিচালক ও শান্তি সমাবেশ এর নেতৃত্ব প্রদানকারী ডা এস এম মনিরুজ্জামান কে বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) বরিশাল পদে পদায়ন করা হয়।

শান্তি সমাবেশ এর এই ফ্যাসিস্ট এর পদায়নে ক্ষিপ্ত হয়ে সাধারণ ছাত্ররা ও বরিশাল বিভাগের স্বাস্থ্যের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আজ মঙ্গলবার বরিশাল বিভাগীয় (স্বাস্থ্য)কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানায়।

আন্দোলনকারীদের উপস্থিতি টের পেয়ে নতুন পদায়িত পরিচালক অফিস ছেড়ে পালিয়ে যান।পরবর্তীতে আন্দোলনকারীরা তার রুম তালাবদ্ধ করে দেয় ও কার্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করে।

উল্লেখ্য ডা মনিরুজ্জামানকে ৫ আগস্ট পরবর্তী,শান্তি সমাবেশ এ নেতৃত্ব দেবার অপরাধে সাতক্ষীরা বদলী করা হয়েছিল।