মৎস্য খাতের উন্নয়ন শীর্ষক সেমিনার

সোমবার, জুন ১৫, ২০২৬

 

আবুল কাশেম জামালপুরঃ-
আগামীর মৎস্য খাত চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনার ১৫ জুন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। ফিশারিজ বিভাগ এর আয়োজন করে। নবাগত ভিসি প্রফেসর ড. আমির হোসেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. সাদিকুর রহমান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্টের প্রফেসর ড. শাহজাহান, ফ্রান্সের ন্যান্সি লুরিয়েন বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড. থমাস লেকুক, প্রাণিবিদ্যা বিষয়ক গবেষক ইঞ্জিনিয়ার ইয়ান্নিক লিদুর প্রমুখ।

সেমিনারে একদিকে জলবায়ুর পরিবর্তনের প্রভাব, অপরদিকে পারমানবিক যুদ্ধের প্রভাবসহ মাছের জন্য ফ্রেশ পানি, প্লাস্টিক বর্জনসহ বেশ কিছু বিষয়ের উপর গুরুত্বরোপ করা হয়। সেমিনারে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।