স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের শিক্ষা,সমস্যা ও উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা রোববার সকাল ১০ টায়
আশড়ন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী (লাবু ) অনুষ্ঠানে
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মুলোক বক্তব্য প্রদান করেন বগুড়া শাহ সুলতান কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হিসাব বিজ্ঞান বিভাগ) জনাব মোঃ মোখলেছুর রহমান। তিনি বলেন আইহাই ও পার্শ্ববর্তী পাতাড়ী ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নে এখনি বন্ধ হয়ে যাওয়া আশড়ন্দ কলেজ পূনঃ প্রতিষ্ঠা করা প্রয়োজন। এলাকার শিক্ষানুরাগীদের সার্বিক সহযোগিতায় কলেজ এর কর্মকান্ড দ্রুত গতিতে এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানে
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশড়ন্দ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান, শিক্ষক মোঃ কামাল হোসেন,
তিলনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, আশড়ন্দ কলেজ এর শিক্ষক আব্দুস সামাদ,
আইহাই ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন,
আইহাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন,ভাবুক দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ জামাল উদ্দিন,সাংবাদিক মোঃ বাবুল আকতার, মধুইল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম,মির্জাপুর দাখিল মাদ্রাসার সুপার আলমগীর হোসেন।
জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা মোঃ সোহানুর রহমান সবুজ, জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সাধারন সম্পাদক মোঃ কারিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম রেজা আশড়ন্দ কলেজটি পুনরায় চালু করতে অনুষ্ঠানের অতিথি ও সভাপতির হাতে মাননীয় এমপি বরাবর আবেদন ও প্রয়োজনীয় কাগজ পত্র তুলে দেন।
আশড়ন্দ কলেজ যার ইন (২৫৭৯) পুনরায় চালু করতে মুক্ত আলোচনায় শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় কলেজটি চালু করতে সবাই একমত পোষণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এ্যাডভোকেট ও জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী মোঃ আব্দুল্লাহ আল মামুন।
তিনি তার বক্তব্য কলেজটি চালুর বিষয়ে সম্পূর্ণ খরচ বহন করার ঘোষণা করেন।