স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর সাপাহার জবই বিলে ২১৫০ কেজি পাবদা, গুলসা, সিং, রুই, মৃগেল, কাতলা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরে জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১ টায় জবই বিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, জেলা মৎস্য অফিসার ফেরদৌস আলী, উপজেলা মৎস্য অফিসার শামিম রেজা, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মনিরুজ্জামান (টকি), প্রকল্প পরিচালক শামসুল কবির, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় সেখানে উপস্থিত ছিলেন।