মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেফতার

রবিবার, আগস্ট ১৭, ২০২৫

‎
‎মোঃ মোহন আলী।। 
‎বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
‎
‎রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎
‎বিষয়টি  নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
‎
‎
‎তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎
‎আগামীকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।