ময়মনসিংহের গৌরীপুরে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ- সমাবেশ পালিত

সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১ফেব্রুয়ারি /২৬ ) নবম অবিলম্বে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্তৃক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বলা হয় – দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। কিন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উদাসীন, যা কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের উচ্চমান সহকারী মো. এনামুল হক।

তিনি বলেন, আমরা মাঠ পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করি। কিন্তু ন্যায্য বেতন কাঠামো না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. মাসুদ রানা বলেন, আমরা কারও বিরুদ্ধে নই। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা না হলে কঠোর কর্ম সুচী দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মো. নুরুজ্জামান, যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মো. নোবেল, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মো. ইদ্রিস আলী এবং উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মো. হুমায়ুন কবির এবং উপজেলা পরিষদের অফিস সহকারী মোস্তফা ।

বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়িত না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একমত পোষণ করে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। বিক্ষোভ চলাকালে কর্মচারীরা বিভিন্ন স্লোগানে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান।