সাঁথিয়ায় অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

 

এম এ হাই সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনা-১ সাংসদীয় আসনে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে জামায়াত জামাত ইসলামের মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এর সাথে সাংবাদিকদের অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রয়ারি) সকাল ১০ টার দিকে পাবনার সাঁথিয়া প্রেসক্লাব হলরুমে সাঁথিয়ায় কর্মরত সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারী আনিসুর রহমান।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তিনি উত্তর দেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বাবা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এই সাঁথিয়ার জন্য সারা জীবন কাজ করেছেন তার অসমাপ্ত কাজ সমাপ্তির জন্য আমি আপনাদের মাঝে এসেছি আপনাদের মাধ্যম দিয়ে আমি সাঁথিয়াবাসীকে জানাতে চাই ইতোমধ্যেই আমি সাঁথিয়ার উন্নয়নের কাজে হাত দিয়েছি। আল্লাহ যদি আমাকে কবুল করেন সাঁথিয়া বাসির খেদমতের জন্য তাহলে স্বাস্থ্য,শিক্ষা যোগাযোগ এবং বেকারদের কর্মসংস্থান ও প্রযুক্তি খাতে উন্নয়নের চেষ্টা করব।

এ সময় সংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মানিক মিয়া রানা, হোসেন, সহ-সভাপতি দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক জালাল উদ্দিন,
সহ-সভাপতি দৈনিক যায়যায় দিনের সাঁথিয়া প্রতিনিধি ফারুক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি উজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আর টিভি পাবনা জেলা (উত্তর) প্রতিনিধি তাইজুল ইসলাম, সহ-সম্পাদক ভোরের দর্পণ এর প্রতিনিধি আশিক ইকবাল রাসেল,দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সহকারী অধ্যাপক জয়নুল আবেদিন রানা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি অধ্যক্ষ আব্দুদ দাইয়েন, কার্যকরী সদস্য দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু,সাবেক সাধারণ সম্পাদক দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুল হাই, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি আলী উল ইসলাম ওলি, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আরিফুল ইসলাম,সাবেক সম্পাদক দৈনিক আজকের প্রত্রিকার প্রতিনিধি আবুল কাশেম, চ্যানেল এস এর প্রতিনিধি এম.জে সুলভ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সাহিত্য সম্পাদক আবু ইসহাক, দৈনিক জনতার প্রতিনিধি কোষাধ্যক্ষ আবু সামা, দৈনিক সিনসার স্টাফ রিপোর্টার মাজেদ মোল্লা, সাংবাদিক তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্টার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।