দিলীপ কুমার দাস,ব্যুরো প্রধান।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮,ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বেসরকারি প্রাথমিক ফলাফলে জয়লাভ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম.ইকবাল হোসাইন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ-এর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোট যুদ্ধে শেষ পর্যন্ত ৯ হাজার ৩২৫ ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে নেন ধানের শীষের প্রার্থী এম. ইকবাল হোসাইন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী— ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন (ধানের শীষ): ৭৫,৩২০ ভোট আহাম্মদ তায়েবুর রহমান হিরণ (ঘোড়া): ৬৫,৯৯৫ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সকল কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করতে দেখা যায় ।