দিলীপ কুমার দাস।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–৩ আসন ( গৌরীপুর ) থেকে নবনির্বাচিত সংসদ জাতীয় সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন শপথ নেওয়ার পর প্রথম তাঁর নির্বাচনী এলাকা গৌরীপুরে আগমন করেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১০ টায় তিনি শম্ভু গঞ্জ মোর হয়ে গৌরীপুর উপজেলার ভাংগ্নামারী, ডৌহাখলা, রামগোপালপুর, আচিন্তপুর,সহনাটি ও মাওহা ইউনিয়ন নেতাকর্মীদের দেওয়া সংর্বধনা গ্রহণ করেন।
এ সময় বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষদ চত্বরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম.ইকবাল হোসাইনকে গৌরীপুর থানার চৌকস নারী পুলিশের একটি সুসজ্জিত দল সুশৃঙ্খল ভাবে গার্ড অব অনার প্রদান করেন ।
এরপর তিনি অফিসার্স ক্লাবে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
সভায় প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন বলেন, “গৌরীপুর এলাকার রাস্তা-ঘাট, অবকাঠামোগত উন্নয়নসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পর্যায়ক্রমে সমাধান করা হবে। এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে তিনি কাজ করার কথাও তিনি ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এই অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয়ের কার্যক্রম পূর্বের অপেক্ষা আরও জোরদার করা হবে।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।